দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা বাতাসের মান সূচকে ২০২ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর বায়ুর তালিকায় প্রথম হয় ঢাকা। তালিকায় থাইল্যান্ডের চিয়াং মাই ও চীনের শেনইয়াং যথাক্রমে ১৯২ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ৮টা ১৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বাতাসের মান সূচকে এমন অবস্থান দেখা যায়।

একিউআই সূচকে ৫০ এর নীচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচক ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সাধারণ নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।কিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

আর একিউআই স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ সময় স্বাস্থ্য সতর্কতাসহ প্রত্যেক নগরবাসীর জন্য জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য জনবহুল ঢাকা শহর দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে।

পূর্ববর্তি সংবাদনিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে জনসমাগম ও হাটবাজার
পরবর্তি সংবাদকরোনা: সুরক্ষা পেতে পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় আমেরিকায় নার্সদের বিক্ষোভ