কুয়েতে করোনায় আক্রান্ত হলেন আরও ১০ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনাভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে নতুন করে আরও ১০ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। বাংলাদেশি ছাড়াও কুয়েতে নতুন করে ৬৫ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার কুয়েতে নতুন করে ৭৫ জন করোনায় আক্রান্তের খবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত হয়েছে স্থানীয় পত্রিকায়। এ নিয়ে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১৭ জনে।

সর্বশেষ খবর অনুযায়ী, ৪১৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৩৫ জন। তাদের মধ্যে ১৬ জন আইসিইউতে আছেন এবং পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত কোনো মৃতের ঘটনা ঘটেনি।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৭৫ জনের মধ্যে ১২ জন স্থানীয় (কুয়েতী) নাগরিক, ৪২ জন ইন্ডিয়ান, ১০ জন বাংলাদেশি, ৮ জন মিসরি, ১ জন ইরাকি, ১ জন ফিলিপিনো, ১ জন নেপালিকে শনাক্ত করা হয়েছে। সূত্র: কুয়েত নিউজ এজেন্সি।

পূর্ববর্তি সংবাদকোয়ারেন্টাইন থেকে ফিরলেন জার্মান চ্যান্সেলর
পরবর্তি সংবাদকরোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের খোঁজ পাওয়ার দাবি মার্কিন গবেষকদের