সোনারগাঁয় চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করেছে বাসমাহ ফাউন্ডেশন

ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সব হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও নার্সদের মধ্যে আড়াইশ’ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাসমাহ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার বিকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে বাসমাহর পক্ষ থেকে এসব পিপিই হস্তান্তর করা হয়।

পিপিই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা ও আবাসিক মেডিকেল অফিসার সজিব হোসেন, বাসমাহ চেয়ারম্যান মীর শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ মীর কবির হোসেন ও সহ-সভাপতি মীর মোজাম্মেল হোসেন, এডমিন অফিসার আল আমিন, ম্যানেজার আসাবউদ্দিনসহ বাসমাহ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে করোনাভাইরাস থেকে আত্মরক্ষা করতে ২ হাজার পিস হ্যান্ড স্যানেটাইজার, ২ হাজার পিস সাবান, ৪ হাজার পিস মাস্ক, ৪ হাজার পিস গ্লাভস, ২ হাজার পিস হেড কভার ও ৩’শ সু কভার প্রদান করা হয়।

পূর্ববর্তি সংবাদবিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
পরবর্তি সংবাদ‘আসহাবে কাহাফের’ কুকুর কি জান্নাতে যাবে?