করোনায় চীনে অর্ধলক্ষ মানুষের মৃত্যু হয়েছে: মার্কিন গণমাধ্যমের দাবি

ইসলাম টাইমস ডেস্ক: চীন সরকার করোনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি জানিয়ে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে করোনা ভাইরাসে চীনে প্রায় অর্ধলক্ষ মানুষ মারা গেছে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে চীনের একটি ম্যাগাজিনের প্রতিবেদনকে উদ্ধৃত করে ওই দাবি করে ওয়াশিংটন পোস্ট।

এক্যাক্সিন নামের চীনা ওই ম্যাগাজিনে দাবি করা হয়েছিল যে, উহানে নাকি হানকাউ নামের কোনো একটি শ্মশানে প্রতিদিন ১৯ ঘন্টা করে মরদেহ পোড়ানো হত। দুইদিনেই সেখানে ৫ হাজারের বেশি মরদেহ পোড়ানো হয় বলেও দাবি করে ক্যাক্সিন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি দিয়েও ওই দাবি প্রমাণের চেষ্টা করেছে ম্যাগাজিনটি।

এর ভিত্তিতে তারা দাবি করে, উহানে প্রতিদিন মরদেহের ছাই ভরা ৩ হাজার ৫০০ কলস ফিরে আসতো প্রতিদিন। এতে হিসেব করে দেখা যায় মোট ৪২ হাজার মানুষকে পোড়ানো হয়েছে সেখানে। এই সংখ্যা চীনের দেয়া মৃতের সংখ্যার ১৬ গুন।

স্থানীয়দের মতামতও জানার চেষ্টা করে ওয়াশিংটন পোস্ট। স্থানীয় অনেকে গণমাধ্যমটিকে জানিয়েছে, সরকার যে তথ্য দিচ্ছে তা সত্যি নয়। কারণ শ্মশানের চুল্লিগুলো দিনরাত কাজ করেছে। তার মানে নিশ্চই আরো মানুষ প্রাণ হারিয়েছিল!

মার্কিন এ গণমাধ্যমের পূর্বে দেশটির গোয়েন্দা সংস্থাও একই অভিযোগ এনেছিল চীনের বিরুদ্ধে। তবে চীন বরাবরই এ দাবি অস্বীকার করে আসছে। চীনকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের এমন কাজকর্মকে লজ্জাজনক বলেও আখ্যায়িত করেছে বেইজিং।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে বাংলাদেশকে ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
পরবর্তি সংবাদঝিনাইদহে ফাঁকা সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী  নিহত