ইসলাম টাইমস ডেস্ক: লালমনিরহাট সদরে আলেম ও মাদরাসা ছাত্রদের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ (৪ এপ্রিল) এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, যেসব পরিবার অন্যের কাছে নিজেদের অসহায়ত্বের কথা প্রকাশ করেন না এ ত্রাণ সহায়তায় তাদের প্রাধান্য দেওয়া হয়েছে।সংকটকালীন সময়ে এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই ত্রাণ সহযোগীতায় বিশেষ ভূমিকা রেখেছেন, মাওলানা মুহাম্মদ শরীফ, সাঈদ আহমদ, সফিকুল ইসলাম, মুফতি কামাল, মুফতি মাসুদুর রহমান, মুকুল রাকিব খান, মুহাম্ম্দ আলাউদ্দিন, এস কে সাজ্জাদ, সজিব হাসান প্রমুখ।
















