ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮। নতুন করে শনাক্ত হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৭০। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।
তিনি বলেন, নতুন মৃত দু’জনের মধ্যে একজন আগে থেকে আক্রান্ত ছিলেন, অন্যজন নতুন আক্রান্তদের মধ্যে ছিলেন। একজনের বয়স ৯০ বছর এবং আরেকজনের ৬৮ বছর। একজন ঢাকার, অন্যজন ঢাকার বাইরের। একজন হৃদরোগী ছিলেন, আরেকজনের স্ট্রোক করার ইতিহাস ছিল।
















