বজ্রপাতে মহেশখালী দ্বীপে তিন লবণচাষির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: বজ্রপাতে কক্সবাজারের মহেশখালী দ্বীপে তিন লবণচাষি নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে মৌসুমের প্রথম কালবৈশাখী হানা দিয়েছে দ্বীপটিতে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম দ্বীপে বজ্রপাতে ৩ জনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

কালবৈশাখীর ঝাপটা কয়েক মিনিট মাত্র স্থায়ী ছিল। এ সময় হালকা বর্ষণও হয়েছে। তবে রোহিঙ্গা শিবিরে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩০/৩৫ কিলামিটার ছিল।

পূর্ববর্তি সংবাদঢাকা ফেরার পথে ট্রাকচাপায় ২ গার্মেন্টসকর্মী নিহত
পরবর্তি সংবাদপঞ্চগড়ে সুপারি পারতে গিয়ে গাছ ভেঙ্গে পরে কিশোরের মৃত্যু