ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য ২০ হাজার কোটি রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের অর্থ উপদেষ্টা হাফিজ শেখ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
হাফিজ শেখ বলেন, লকডাউন চলার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। দিনমজুররা চরম অভাবে দিন কাটাচ্ছেন। তাদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী ইমরানা খান ২০ হাজার কোটি রুপির একটি ফান্ড গঠনের নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রাদেশিক সরকার, দেশের বড় ব্যবসায়ীদের সাহায্যে এ ফান্ড গড়ে তোলা হয়েছে। এ অর্থ শুধু ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরই দেয়া হবে।
এর আগে করোনা মহামারীর মধ্যে গরিব ও নিম্ন আয়ের এক কোটি মানুষকে মাসে মাসে ১২ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছিল ইমরান খানের প্রশাসন। খাদ্য, বস্ত্র ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের জন্য সরকারি কোষাগার থেকে চার মাস ধরে দেয়া হবে মানবিক এই পরিষেবা। এই সময়ে একজন পাবে মোট ৪৮ হাজার রুপি। সূত্র: ডন অনলাইন।
















