আবারও খারাপ হলো ইরানের করোনা পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০৫১ জনের

ইসলাম টাইমস ডেস্ক: আবারও খারাপ হলো ইরানের করোনা পরিস্থিতি। মৃত্যুর সংখ্যা কমে আসলেও আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় দেশটিতে ১০৫১ জনের প্রাণ গেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন এক হাজার ৫১ জনের মৃত্যুর পর দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬০৩ জনে।

জাহানপুর আরও জানিয়েছে, ইরানে এখন পর্যন্ত ৫৮ হাজার ২২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরান।

তিনি আরও বলেন, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৫৭ জন এখন পর্যন্ত জটিল সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আর করোনায় আক্রান্তদের মধ্যে ২২ হাজার ১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে।

পূর্ববর্তি সংবাদ‘প্রণোদনায় শিল্পপতি এবং ব্যাংক ঋণকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, স্বাস্থ্যখাত উপেক্ষিত হয়েছে’
পরবর্তি সংবাদকরোনা: হাত ধোয়ার সময় পানি অপচয়ের ব্যাপারে সতর্ক থাকুন