রূপনগরে ইমাম পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ

ইসলাম টাইমস ডেস্ক :   রুপনগর থানা ইমাম পরিষদের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে ।  ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম ইসলাম টাইমসকে এ তথ্য  জানান।

মাওলানা আব্দুল কাইয়ুম জানান,  করোনার এ সংকট কালে  এ পর্যায়ে তিন শত পরিবার কে চাল ডাল তেল লবণ পেঁয়াজ প্রায় এক সপ্তাহ চলার মত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকার বিষয়টি ও তিনি উল্লেখ করেন।

রাজধানীর বৃহত্তর মীরপুরের অন্তর্গত রুপনগর থানা আয়তনে ছোট হলেও এ থানাতে রয়েছে ৩১ টি মসজিদ। এ মসজিদগুলোর ইমামদের নিয়ে ২০১২ সালের ডিসেম্বরে গঠিত ইমাম পরিষদ জাতীয় যে কোন দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

 

পূর্ববর্তি সংবাদবিশ্ব জুড়ে একদিনে সাত হাজার মৃত্যুর রেকর্ড
পরবর্তি সংবাদসকাল ১০ টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন