লকডাউনের মধ্যেই কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান , নিহত ৯ স্বাধীনতাকামী

ইসলাম টাইমস ডেস্ক: লকডাউনের মধ্যে কাশ্মীরজুড়ে অভিযান চালাচ্ছে  ভারতীয় সেনাবাহিনী ।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে  গোটা দুনিয়া যখন উদ্বিগ্ন, তখন কাশ্মীরের স্বাধীনতাকামীদের সাথে গোলাগুলিতে মেতে উঠেছে ভারতীয় সেনাবাহিনী  ।

গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের সীমান্ত। শনিবার থেকে রবিবার পর্যন্ত এই সংঘর্ষে মোট ৯ স্বাধীনতাকামীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। এই ঘটনায় নিহত হয়েছে এক ভারতীয় সেনাও। আহত হয়েছেন আর ২ সেনা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: এই সময়

পূর্ববর্তি সংবাদসাংবাদিক নির্যাতন: রাজশাহীতে পুলিশের এএসআই প্রত্যাহার
পরবর্তি সংবাদ১৪ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিষেধাজ্ঞা