করোনা রোগী শনাক্ত হয়েছে এমন এলাকা পুরোপুরি লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: দেশের যেসব এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে সেইসব এলাকা পুরোপুরি লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি কারণ ছাড়া ঢাকার বাইরে কেউ যাবে না, আসবেও না। পিপিই, মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়া প্রতিটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এছাড়া কারাগারে দীর্ঘদিন জেল খাটছেন ও লঘু অপরাধে সাজাপ্রাপ্তদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তি সংবাদগাড়ি থেকে নামিয়ে দিচ্ছে পুলিশ, হেঁটেই গন্তব্যের উদ্দেশে শ্রমিকরা
পরবর্তি সংবাদকরোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে গরমিল! নতুন আক্রান্ত ৩৫