পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, দেবীগঞ্জ উপজেলার সোনাহার ক্লাবগঞ্জ এলাকার ইমান আলীর ছেলে রিপন ইসলাম (১৮) ও বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে রনি ইসলাম (১২)।

স্থানীয়রা জানান, রবিবার বিকেলে বোদা উপজেলার ময়দান দিঘী ইউনিয়নের নলেহাপাড়া এলাকায় স্কুল ছাত্র রনি ইসলাম নিজ ঘরের বিদ্যুতের লাইন ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। অন্যদিকে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের ক্লাবগঞ্জ এলাকায় নিজেদের বোরো জমিতে রিপন ইসলাম সেচ দিতে গিয়ে সেচ পাম্পের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিহতের বিষয় দুটি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদদেশে করোনায় মারা গেলেন আরো ৪জন, নতুন আক্রান্ত ২৯
পরবর্তি সংবাদঅবশেষে পোশাক কারখানা বন্ধের সময় বাড়ল