রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপ সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ ডিএমপির

ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে  রাজধানীর কাঁচা বাজার ও সুপার শপসহ সব ধরনের দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।তবে ওষুধের দোকানসহ জরুরি সার্ভিসগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

সোমবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সব ইউনিটকে এই নির্দেশনা দেয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে যাতে সুপারশপ এবং কাঁচাবাজার বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে পুলিশ কমিশনার কার্যালয় থেকে। এরই মধ্যে ডিএমপির সব বিভাগকে নির্দেশনা বাস্তবায়ন করতে জানানো হয়েছে।

পুলিশ কমিশনার কর্তৃক নির্দেশনা পাওয়ার পর এরমধ্যে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা সুপার শপগুলোতে গিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছেন।

পূর্ববর্তি সংবাদকরোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা নিয়ে গরমিল! নতুন আক্রান্ত ৩৫
পরবর্তি সংবাদকরোনায় ফতুল্লায় আরও একজনের মৃত্যু, বাড়ি লকডাউন