গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে পুলিশ, হেঁটেই গন্তব্যের উদ্দেশে শ্রমিকরা

ইসলাম টাইমস ডেস্ক: পোশাক কারখানা খোলার খবর পেয়ে শনিবার (৪ এপ্রিল) উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা ঢাকায় পৌঁছান। চাকরি হারানোর ভয় ও মার্চের বেতনের জন্য নানা হয়রানির মধ্য দিয়েই তারা ঢাকা আসেন।

রবিবার (৫ এপ্রিল) সকালে কারখানায় গিয়ে দেখেন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধের নোটিশ গেটে ঝুলছে। ফলে বিপাকে পড়েন শ্রমিকরা। গণপরিহবন বন্ধ থাকায় কোনও উপায় না পেয়ে আবারও গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, লেগুনা ও প্রাইভেটকার ভাড়া করে রওনা দেন।  তবে এলেঙ্গাতে গাড়ি থেকে শ্রমিকদের নামিয়ে দেন পুলিশ। ফলে তারা আবার পায়ে হেঁটে গন্তব্যে রওনা করেন।

রবিবার (৫ এপ্রিল) বিকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে  দেখা যায় এমন চিত্র। ঢাকা থেকে শ্রমজীবী মানুষরা যে যেভাবে পারছেন বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। মাঝে মধ্যে পুলিশ সদস্যরা ট্রাক ও পিকআক থেকে তাদের নামিয়ে দিচ্ছেন। বেশ কয়েকটি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলাও দিয়েছেন তারা।

পূর্ববর্তি সংবাদমসজিদে জামাতের ক্ষেত্রে ইমামসহ ৫, জুমার ক্ষেত্রে ১০ জনের বেশি নয়:ধর্ম মন্ত্রণালয়
পরবর্তি সংবাদকরোনা রোগী শনাক্ত হয়েছে এমন এলাকা পুরোপুরি লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর