চলতি বছরের দাওরায়ে হাদিসের পরীক্ষা হবে রমযানের ঈদের পরে

ইসলাম টাইমস ডেস্ক: কওমি মাদরাসা সম্মিলিত শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার অধীনে চলতি বছর তথা ১৪৪১ হিজরীর সনের দাওরায়ে হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হবে রমযানের ঈদের পরে। তবে এখনও পরীক্ষার নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ ৭ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪১ হিজরি, ২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীসের পরীক্ষা রমযfনের ঈদের পরে অনুষ্ঠিত হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সরকার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠার খোলার তারিখ ঘোষণা করা হলে আল হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সিদ্ধান্তক্রমে পরীক্ষার পরবর্তী তারিখ জানানো হবে।

পূর্ববর্তি সংবাদকিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু
পরবর্তি সংবাদকরোনা সংকট: প্রথমবারের মতো বৈঠকে বসছে জাতিসংঘ