ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণের সময় টেলিভিশনে নাচ গান ও অশ্লীল অনুষ্ঠান বন্ধ রেখে আল্লাহ তায়ালার রহমত কামনায় কোরআন তেলাওয়াত, তাফসীর, হাদীসের ব্যাখা, সীরাতে রাসূল,এবং তাওবা ইস্তেগফার বিষয়ক ইসলামী অনুষ্ঠান সম্প্রচারের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
আজ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বৈশ্বিক মহামারীর রূপ নেওয়া এ ভাইরাস আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পবিত্র কুরআনের আয়াত ও হাদীস উল্লেখ করে বলেন, আল্লাহর কুদরতি শক্তির মোকাবেলা করার ক্ষমতা কারো নেই। তিনিই একমাত্র পৃথিবীর সুপার পাওয়ার। তিনি সারা পৃথিবীকে অস্ত্র ও যুদ্ধ ছাড়া লকডাউন করে রাখতে পারেন।
তিনি আরো বলেন, ইসলামে মাদক যেমন হারাম অশ্লীলতাও ঠিক তেমন হারাম, মাদকসেবী নিজেকে ধ্বংস করে কিন্তু অশ্লীলতা একটি জাতিকে ধ্বংস করে দেয়। তাই এসব বন্ধ করার আহ্বান জানান তিনি।
















