চলতি মাসে ব্যাপক ধাক্কা আসতে পারে করোনার: প্রধানমন্ত্রী 

ইসলাম টাইমস ডেস্ক: চলতি মাসে বাংলাদেশে করোনাভাইরাস এর ধাক্কা ব্যাপকভাবে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের করোনাভাইরাস পরিস্থিতি ও অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে তিনি এ আশঙ্কার কথা জানান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট ও চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। দুই বিভাগের ১৫টি জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

তিনি বলেন, ‘এই ভাইরাসটির প্রসারিত হওয়ার বিষয়টি অঙ্কের মতো। এপ্রিলে আমাদের দেশে  বড় ধাক্কা দিতে পারে এ ভাইরাস। এ রকমই আলামত পাওয়া যাচ্ছে। এ ধরনের কিছু প্রতিবেদনও আমরা দেখতে পাচ্ছি। সেই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে।’

তিনি আরো বলেন,  করোনাভাইরাস সারা বিশ্বে  প্রলয় সৃষ্টি করেছে। এজন্য সবকিছু স্থবির। এর প্রভাবটা বাংলাদেশে এসে পড়েছে। এটা পড়াও খুব স্বাভাবিক। সারা বিশ্বের ২০২টি দেশ এর ভুক্তভোগী। প্রতিনিয়ত এটা বাড়ছে। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি এর প্রভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এমনভাবে চলতে হবে যাতে ক্ষতি কম হয়।

পূর্ববর্তি সংবাদত্রাণ বিতরণ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু
পরবর্তি সংবাদকরোনা উপসর্গ নিয়ে মৃত্যু, রাস্তায় পড়ে থাকলো লাশ, পালিয়ে গেল অ্যাম্বুলেন্স