বন্ধু ট্রাম্পের হুমকিতে হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে রাজি হলো মোদির ভারত

ইসলাম টাইমস ডেস্ক: বন্ধু ট্রাম্পের হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রকে ম্যালেরিয়াপ্রতিরোধী হাইড্রোক্সিক্লোরোকুইন দিতে রাজি হয়েছে মোদির ভারত।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যে সব দেশ করোনা মহামারীতে বেশি ক্ষতিগ্রস্ত; সে সব দেশকে এ ওষুধ সরবরাহ করা হবে।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন আমদানি নিয়ে তার বক্তব্যে বলেছিলেন, ‘যদি তারা সরবরাহের অনুমতি না দেন তা হলে ঠিক আছে। তার ফলও ভোগ করতে হবে।’

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখেই ভারত ম্যালেরিয়াবিরোধী হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ সরবরাহ করতে রাজি হয়েছে। বলা হচ্ছে, ভারত সবচেয়ে বেশি হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ তৈরি করে থাকে।

পূর্ববর্তি সংবাদকরোনা আতঙ্কে পটুয়াখালীতে মাদ্রাসাছাত্রীর লাশ দাফনে আসেনি কোন প্রতিবেশী
পরবর্তি সংবাদশবে বরাত: ইসলামের সকল শিক্ষাই ভারসাম্যপূর্ণ ও প্রান্তিকতামুক্ত