করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মুত্যু, নতুন আক্রান্ত ৪১

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৭ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন।

৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে এটাই প্রথম সর্বোচ্চ রোগী শনাক্ত করার সংখ্যা। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৬৪ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। তিনি বলেন, নতুন শনাক্তের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৩ জন নারী।

সেব্রিনা ফ্লোরা বলেন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জকে আমরা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের।

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবদুল মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ
পরবর্তি সংবাদহবিগঞ্জ জেলাকে দেশের অন্যান্য অঞ্চল থেকে ‘বিচ্ছিন্ন’ করে রাখার সিদ্ধান্ত