ইসলাম টাইমস ডেস্ক: বিক্রমপুরের মুস্তাফাগঞ্জ মাদরাসার সাবেক মুহতামিম এবং তাঁতীবাজার মাদরাসার শায়খুল হাদীস ও মুন্সিগঞ্জের পরিচিত আলেম মুফতি আবদুল্লাহ বিক্রমপুরী ইন্তিকাল করেছেন।
জানা যায়, তিনি ছিলেন রাজধানীর জামালুল কুরআন মাদরাসার সাবেক মুহাদ্দিস এবং তাঁতিবাজার মাদরাসা মসজিদের খতীব।
আজ বুধবার ৮ এপ্রিল সন্ধ্যায় তাঁর ইন্তিকাল হয়। এখন পর্যন্ত তার জানাযা এবং দাফন কাফনের ব্যাপারে জানা যায়নি।
মুফতি আবদুল্লাহ বিক্রমপুরী দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন আল্লামা আহমদ শফি সাহেবের খলিফা ছিলেন বলেও জানা যায়।
















