ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার অন্যতম দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার শিক্ষা বিভাগ বিদ্যমান করোনা প্রদুর্ভাব পরিস্থির দৈনন্দিন অবনতি ঘটার প্রেক্ষিতে চলমান ছুটি আগামী ৩০ মে শনিবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
গতকাল (৭ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির নতুন বর্ধিত সময়সূচী প্রকাশ করা হয়।
জামিয়া মাদানিয়া বারিধারার শিক্ষাবিভাগ থেকে জানানো হয়, দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি অব্যাবহত থাকার প্রেক্ষিতে জামিয়া প্রধান এই ছুটি বৃদ্ধির ঘোষণা দেন। সার্বিক করোনা পরিস্থিতি ও আসন্ন মাহে রমযানকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
















