হুসাইন আহমদ মাদানী রহ-এর খলিফা শায়খে ইমামবাড়ীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: হুসাইন আহমদ মাদানী রহ-এর বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন বলে তার খলিফা মুফতী মাহবুবূল্লাহ  নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ১০০ বছর।তার জানাজা ও দাফন বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু  জানা যায়নি। এ বিষয়গুলো নিশ্চিত হলে  জানানো হবে।

হুসাইন আহমদ মাদানী রহ-এর বিশিষ্ট খলিফা ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি প্রথিতযশা এই আলেম  হবিগঞ্জের ইমামবাড়ির বাসিন্দা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ৬ ছেলে ও ৩ মেয়ের পিতা ছিলেন।এক সূত্রে জানা গেছে, তার জীবদ্দশায়  ৬ ছেলের ২ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে একজন পাকিস্তানে শীয়াদের হামলায় শহীদ হন।

শায়েখ ইমামবাড়ী ২০০৫ সাল থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানা যায়।

পূর্ববর্তি সংবাদএবার লকডাউন ঘোষণা করা হয়েছে নারায়াণগঞ্জ জেলা
পরবর্তি সংবাদশায়খে ইমামবাড়ির জানাজা আজ দুপুর ২.৩০ মিনিটে