বৈশ্বিক মহামারীর সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তহবিল বন্ধের হুমকির জবাবে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

এই বৈশ্বিক মহামারীর সঙ্গে রাজনীতিকে না জড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি। বললেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা হতে হবে আন্তরিকভাবে। আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্র আর চীনের নেতৃত্বকেও আন্তরিক হতে হবে।

বুধবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্রিফিংয়ে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস আরও বলেন, সবচেয়ে বেশি ক্ষমতাধর যারা; তাদেরই তো পথ দেখাতে হবে। আর দয়া করে কোভিড-১৯ রাজনীতিকে কোয়ারেন্টিনে রাখুন।

ভাইরাসটি নিয়ে রাজনীতি না করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তেদ্রোস বলেন, নিজেদের নাগরিকদের রক্ষার দিকেই সব রাজনৈতিক দলগুলোর আলোকপাত করা উচিত।

এর আগে সংস্থাটি চীনের প্রতি অতি বেশি ক্দ্রেীভূত অভিযোগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস মহামারীর সময় বাজে পরামর্শও দিয়েছে তারা।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল আটকে দেয়ারও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, সংস্থাটি সত্যিকার অর্থে ভুল করেছে। কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বেশিরভাগ তহবিল বরাদ্দ দিলেও তারা চীন-কেন্দ্রীক। আমরা এ বিষয়ে নজর দেব।

পূর্ববর্তি সংবাদরাজধানীর যেসব এলাকায় করোনা রোগী শনাক্ত
পরবর্তি সংবাদমিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি জেলে আহত