ব্যতিক্রমী উদ্যোগ: লন্ডনে জুমার নামায সরাসরি সম্প্রচার করবে বিবিসি রেডিও

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন এলাকায় জামাত সীমতি করে দেওয়া হয়েছে। সৌদিসহ অনেক দেশে বন্ধ রয়েছে মসজিদে জুমা জামাত। বিশ্বব্যাপী করোনার চরম সঙ্কটের সময় ব্যতিক্রমী এক উদ্যেগ নিয়েছে বিবিসি রেডিও। এখন থেকে তারা জুমার নামাজ সরাসরি সম্প্রচার করবে। আরব নিউজ তাদের লন্ডন সংবাদদাতার বরাতে এমন তথ্য জানিয়েছে।

অবশ্য বিবিসি রেডিওর এ সম্প্রচার জুমায় অংশগ্রহণের জন্য নয়। বরং বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে,  শুধুমাত্র স্থানীয় লোকদেরকে মসজিদের খুৎবা সহ জামাতের কার্যাদি সম্পর্কে জানানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রতি সপ্তাহে জুমার নামাজের আগে ইমামরা যে বক্তব্য রাখেন তা সরাসরি সম্প্রচার করবে বিবিসি রেডিও। যুক্তরাজ্যের স্থানীয় ১৪টি স্টেশন থেকে এটা করা হবে। স্টেশনগুলো হল- ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার, লিডস, শেফিল্ড, ওয়েস্ট মিডল্যান্ড, লিচেস্টার, ডার্বি, স্টোক, নটিংহাম, কভেন্টি, ওয়ারইউকশায়ার, মার্সেসাইড, বার্কশায়ার এবং লন্ডন।

ঐতিহাসিক এই সিদ্ধান্তের বিষয়ে বিবিসি রেডিওর লোকাল প্রধান ক্রিস বার্নস বলেন, আমরা সব সম্প্রদায়ের লোকজনকে যুক্ত করতে চাই বিবিসির মাধ্যমে। যুক্তরাজ্যে অনেক মুসলমান বসবাস করেন, তারা যেন বিবিসিকে তাদের অংশ মনে করেন সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া করোনাভাইরাসের কারণে মুসলমানরা এখন মসজিদে যেতে পারছেন না, এই সম্প্রচার কিছুটা হলেও তাদের সেই অভাব পূরণ করবে।

আপাতত যতদিন না মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছেন না, ততদিন এই কার্যক্রম চালোনোর সিদ্ধান্ত হয়েছে, বলেন ক্রিস বার্নস।

পূর্ববর্তি সংবাদশবে বরাতে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা
পরবর্তি সংবাদদুই হাজার আইসোলেশন বেড তৈরি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী