বিশেষ ব্যবস্থায় দেশে ফিরে গেলেন ১২৩ জন জার্মানি নাগরিক

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা পরিস্তিতির মধ্যে বিশেষ ব্যবস্থায় এবার বাংলাদেশ ছেড়েছেন ১২৩ জন জার্মানি নাগরিক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার দুপুরে একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশে অবস্থানরত ১২৩ জন জার্মান নাগরিক একটি ফ্লাইটে নিজেদের দেশের উদ্দেশ্যে শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে রওনা হয়েছেন।

 

এর আগে গত সোমবার রাশিয়ার ১৭৮ জন নাগরিক বাংলাদেশ ছাড়েন। আর গত সপ্তাহে দেশে ফেরেন ৩২৫ জন জাপানি নাগরিক। তার আগে রাষ্ট্রীয় বিশেষ ফ্লাইটে দুই দফায় ৫৯১ জন মার্কিন নাগরিক ঢাকা ছেড়েছেন।

এছাড়া এক সপ্তাহ আগে মালয়েশিয়ার ২২৫ জন এবং ভুটানের ১৩৯ জন নাগরিক নিজ দেশের ফ্লাইট ব্যবস্থাপনায় ঢাকা ছাড়েন।

পূর্ববর্তি সংবাদপ্রায় ২০ ক্যামেরাম্যানের ঠেলাঠেলিতে বায়তুল মোকাররমে ১০ মুসল্লির জুমা আদায়!
পরবর্তি সংবাদকুমিল্লায় মাদরাসা শিক্ষককে পিটিয়ে জখম করলেন ইউপি চেয়ারম্যান