ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাজ্যে শতকরা ৮০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-বৈজ্ঞানিক উপদেষ্টা রূপার্ট শুট এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এই ভাইরাসে ব্রিটেনে আক্রান্ত হতে পারে শতকরা ৮০ ভাগ নাগরিক।
রূপার্ট শুট বলেন, সুপারমার্কেটে বা নিজের বাড়িতে যতটা কাজের ঝুঁকি আছে কর্মক্ষেত্রে ততটা নেই। আমার ধারণা ৮০ শতাংশ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হবে। এখনও যদি না হয়ে থাকে তবে কিছুদিনের মধ্যেই হবে।
তিনি আরও বলেন, করোনা নিয়ে আমরা কিছু গোপন করছি না।
এদিকে সরকারের নির্দেশনা অমান্য করে এমন তথ্য প্রকাশ করায় কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র। তিনি বলেছেন, সরকারের উদ্দেশ্য করোনার প্রার্দুভাব রোধ করে যেভাবেই হোক মানুষের জীবন রক্ষা করা। সেক্ষেত্রে এমন তথ্য বিভ্রান্তির সৃষ্টি করছে।
এরই মধ্যে দেশটিতে ৬৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার মানুষের।
















