লকডাউন মুন্সিগঞ্জ জেলা

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার থেকে রক্ষা পেতে মুন্সিগঞ্জ লকডাউন করেছে প্রশাসন। সেই সঙ্গে জেলায় প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৬টায় এ তথ্য নিশ্চিত করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মনিরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, করোনার সংক্রমণ রক্ষা পেতে জেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সড়ক-মহাসড়ক, নৌপথে অন্যকোনও জেলা থেকে কেউ জেলায় প্রবেশ এবং বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

পূর্ববর্তি সংবাদশেরপুরে চৌকিদারের বাড়িতে মিলল ৩৩ বস্তা চুরির চাল
পরবর্তি সংবাদমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর