অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আল্লামা আহমদ শফী

আল্লামা শাহ আহমদ শফী রহ.। ফাইল ছবি।

ইসলাম টাইমস ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করা হয়।

আল্লামা শফীর ছেলে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা আনাস মাদানী জানান, দুই একদিন যাবত স্বাস্থ্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শাহ আহমদ শফী। হজমজনিত সমস্যার কারণে তাকে চিকিৎসার জন্য

হেফাজত আমিরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।

পূর্ববর্তি সংবাদরাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হঠাৎ ঝড়
পরবর্তি সংবাদআল্লাহ তাআলা বিশ্ববাসীকে ক্ষমা ও অনুগ্রহ করুন