করোনার পরীক্ষার সংখ্যা আমাদের আরও বাড়াতে হবে: স্বাস্থ্য মহাপরিচালক

ইসলাম টাইমস ডেস্ক: কমিউনিটি পর্যায়ে পরীক্ষা করার কথা জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী করোনাভাইরাসের পরীক্ষার সংখ্যা আমাদের আরও বাড়াতে হবে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাবিষয়ক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ডিজি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নের পরিস্থিতি কী, আমরা জানতে চাই। আমরা জানতে চাই, গ্রামগুলোর পরিস্থিতি কী। আমরা জানতে চাই, শহরগুলোর পরিস্থিতি কী। আমরা সেজন্য পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

কীভাবে পরীক্ষার সংখ্যা বাড়াবেন- তার বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, আমরা দেশের কমিউনিটি ক্লিনিকগুলো থেকে স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করে কমিউনিটি পর্যায়ে নমুনা সংগ্রহ করব। আমরা বিভিন্ন শহরগুলো থেকে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করব। আমরা এর মাধ্যমে জানতে চাইব যে দেশের পরিস্থিতি কী।

পূর্ববর্তি সংবাদযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথম করোনা রোগী শনাক্ত
পরবর্তি সংবাদত্রাণ বিতরণের নামে ঝুঁকিপূর্ণভাবে লোক জড়ো করলেই ব্যবস্থা: পুলিশ