করোনায় আরো ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯: আইইডিসিআর

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন পুরুষ এবং একজন নারী। এদের দুই জন ঢাকার অধিবাসী, বাকিরা বাইরের। নতুন করে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৩৯ জন।সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। মোট মৃত্যু ৩৪ জনের।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এই সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

বুলেটিনে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তাদের দুই জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, ৬০ বছর বয়সের মধ্যে একজন এবং ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে একজন রয়েছেন। এর মধ্যে দুজন ঢাকায় মারা গিয়েছেন। ঢাকার বাইরে মারা গেছেন দুই জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে সর্বমোট ৩৯ জন। এদের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। সুস্থ হয়েছেন এক চিকিৎসকও। এই চিকিৎসক একজন রোগীকে সেবা দেওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন।

পূর্ববর্তি সংবাদকরোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ৯ জনের শরীরে করোনা মেলেনি
পরবর্তি সংবাদলকডাউনের নিয়ম অমান্য করায় বিদেশি পর্যটকদের অভিনব শাস্তি ভারতীয় পুলিশের