কুড়িগ্রামগামী ৭৫ শ্রমিককে ফিরিয়ে দিল পুলিশ

ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে কুড়িগ্রামগামী ইঞ্জিনচালিত নৌকা আরিচার যমুনা নদী থেকে উল্টোপথে ফিরিয়ে দেয়া হয়। নৌকাটিতে ইটভাটার ৭৫ শ্রমিক ছিল।

শিবালয় থানা পুলিশ শনিবার পদ্মা-যমুনায় নৌ-টহল কর্মসূচি চালুর প্রথম দিনেই এ ঘটনা। এ সময় শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ও শিবালয় থানার ওসি মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা সাংবাদিকদের জানান, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়াসহ অভ্যন্তরীণ রুটে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

তবে, এক শ্রেণির ট্রলার মালিক-শ্রমিক গোপনে এসব রুটে যাত্রী পারাপার করছে। জেলা পুলিশের নির্দেশনায় নৌ-টহল চালু করা হয়- যা অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদক্ষুদ্র ও মাঝারি চাষিদের জন্য প্রধানমন্ত্রীর ৫ হাজার কোটি টাকার প্রণোদনা
পরবর্তি সংবাদনববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে,আবারও জানালেন প্রধানমন্ত্রী