২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১১ বাংলাদেশির মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্কেই মারা গেছে ১০ জন। এ নিয়ে করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে ১২২ জন বাংলাদেশি মারা গেলেন।

শনিবার মধ্যরাতের আগেই যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসজনিত মৃত্যুর সংখ্যা ২০ হাজার ৫৮০ জনে পৌঁছে যায়। পাশাপাশি আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৫ লাখ ৩৩ হাজার ১১৫ জনে। সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক আক্রান্ত স্টেট নিউ ইয়র্কেও বেড়েছে মৃত্যুসংখ্যা। শনিবার মধ্যরাত পর্যন্ত এখানে মারা যায় ৮ হাজার ৬২৭ জন।

এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও শনিবার সকারে এক ঘোষণায় জানান যে, করোনা পরিস্থিতির কারণে সিটির সকল পাবলিক স্কুল চলতি শিক্ষাবর্ষের বাকি সময়টা (সেপ্টেম্বর পর্যন্ত) বন্ধই থাকবে। তবে বিকালে রাজ্যের গভর্ণর অ্যান্ড্রু কুমো তাঁর নিয়মিত মিডিয়া ব্রিফিংকালে বলেন, সিটির মেয়র এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন না। এরসঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে যদি অর্থনৈতিক ও দাফতরিক কর্মকান্ড চালু হয়ে যায় তাহলে শিক্ষার্থীদের মধ্যে যাদের পিতা-মাতা কর্মজীবি তারা বিড়ম্বনায় পড়বেন। সুতরাং মেয়রের ঘোষণাটিকে আমরা তার মতামত হিসাবেই দেখতে পারি, সিদ্ধান্ত নয়।

পূর্ববর্তি সংবাদভ্যাট রিটার্ন নিয়ে বিপাকে ব্যবসায়ীরা, সময় বাড়ানোর দাবি
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: ত্রাণ বিতরণে দুর্নীতি বরদাস্ত করব না