সুস্থ আছেন আল্লামা আহমদ শফী,গুজব না ছড়ানোর আহ্বান

আল্লামা শাহ আহমদ শফী রহ.। ফাইল ছবি।

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আক্ষেপ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজত আমিরের যে মৃত্যুর গুজব ছড়িয়েছে, তা সঠিক নয়। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন। তার চিকিৎসা চলছে।আগামীকাল ঢাকায় আনা হবে তাকে।

উল্লেখ্য, হজমজনিত কারণে সমস্যার কারণে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ বোধ করায় ১১ এপ্রিল বিকেলে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পূর্ববর্তি সংবাদত্রাণ বিতরণ নিয়ে ঝিনাইদহে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
পরবর্তি সংবাদদুই সপ্তাহে ত্রাণের ২১৭৪ বস্তা চাল উদ্ধার, হদিস মেলেনি ৫৫০ বস্তার