ক্যালিফোর্নিয়ায় লকডাউনের মধ্যেই পার্টি, এলোপাতাড়ি গুলিতে আহত ৬

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এ মহামারী থেকে রক্ষা পেতে চলছে লকডাউন। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে আয়োজন করা হয় জমকালো পার্টির।ওই পার্টিতেই একদল বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক কিশোরীসহ ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ আর বাকি পাঁচজনই নারী। খবর বিবিসির।

পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে বেকার্সফিল্ড এলাকার একটি অ্যাপার্টমেন্টে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হামলার পরই বন্দুকধারী চারজন একটি গাড়িতে করে পালিয়ে যায়। এখন পর্যন্ত পুলিশ তাদের ধরতে পারেনি।

লকডাইনের মধ্যে যেখানে ঘর থেকে বের হওয়া মানে সরকারি আদেশ অমান্য করা, সেখানে কেনইবা পার্টির আয়োজন করা হলো তা-ও তদন্ত করছে পুলিশ। করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে এ পর্যন্ত সর্বোচ্চসংখ্যক আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন এবং মারা গেছে ২২ হাজার ৪২১ জন।

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আরও ৯ বাংলাদেশির মৃত্যু
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ, ‘মূল দুই হোতা’ চেয়ারম্যান ও গ্রাম সর্দারসহ আটক ৪২