ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ, ‘মূল দুই হোতা’ চেয়ারম্যান ও গ্রাম সর্দারসহ আটক ৪২

ইসলাম টাইমস ডেস্ক: লকডাউন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে জয় বাংলা শ্লোগান দিয়ে এক ব্যক্তির পা কেটে নিয়ে আনন্দ মিছিল করার ঘটনায় ‘প্রধান দুই হোতা’ সহ ৪২ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের প্রধান দুই হোতা হলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লাও।

আবু কাউসার মোল্লাকে গতকাল রাতে আশুগঞ্জ উপজেলার বায়েক এলাকা এবং জিল্লুর রহমানকে আজ ভোরে ঢাকার কলাবাগান এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে থানাকান্দি গ্রামের বাসিন্দা কাউসার মোল্লার বিরোধ চলছে। এ বিরোধের জেরে রবিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

থেমে থেমে চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে মোবারক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির পা কেটে নিয়ে গ্রামে আনন্দ মিছিল করে এক পক্ষ। এছাড়াও সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে ৪২ জকে আটক করেছে পুলিশ। এ ঘটায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

পূর্ববর্তি সংবাদক্যালিফোর্নিয়ায় লকডাউনের মধ্যেই পার্টি, এলোপাতাড়ি গুলিতে আহত ৬
পরবর্তি সংবাদচাঁপাইনবাবগঞ্জে ৩০০ বস্তা সরকারি চালসহ দুইজন আটক