করোনায় সেরে উঠেছেন ৪ লাখ ৪৫ হাজার ৫ জন

ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনাভাইরাস ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে চার লাখ ৪৫ হাজার পাঁচ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৫৯ হাজার ৯৮২ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৭৬৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ড ওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টা পর্যান্ত করোনাভাইরাসে সারা দুনিয়ায় আক্রান্তদের মধ্যে চার লাখ ৪৫ হাজার পাঁচ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৪৩৮ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনার প্রভাব পড়েছে বাংলাদেশেও।সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ৭জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০১২ জন, মৃতের সংখ্যা ৪৬।

পূর্ববর্তি সংবাদলকডাউন শিথিলের জন্য ৬ শর্ত দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তি সংবাদফেনীতে নারীর লাশ দাফনে বাধা, অ্যাম্বুলেন্স ভাঙচুর