ঢাকার ‘আজগর আলী হাসপাতালে’ ভর্তি করা হল আল্লামা শাহ্ আহমদ শফীকে

আল্লামা শাহ আহমদ শফী রহ.। ফাইল ছবি।

ইসলাম টাইমস ডেস্ক:  উন্নত চিকিৎসার জন্য  হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও  দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ্ আহমদ শফীকে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হেফাজত আমিরের ছেলে ও সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি গণমাধ্কেযমকে বলেন, বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। তবে ওনার কিছু পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে দুপুর ১টা ৫ মিনিটের দিকে তাকে একটি বেসরকারী এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। তাকে আজগর আলী হাসপতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সোমবার দুপুরের পর থেকে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লামা আহমদ শফির মৃত্যুর গুজব ছড়ায়। পরে হেফাজত আমীরে ছেলে এক বিবৃতি ও ফেসবুক লাইভে এসে মৃত্যুর বিষয়টি সঠিক নয় বলে দেশবাসীকে নিশ্চিত করেন। তিনি গুজবে কান না দেয়ারও আহ্বান জানান।

১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টে এবং হজমজনিত সমস্যায় ভুগছিলেন। বার্ধক্যের কারণে এসব রোগ দিনদিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে তাকে ঘন ঘন হাসপাতালে ভর্তিও হতে হচ্ছে। চলতি বছরে এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে তিনি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

পূর্ববর্তি সংবাদ৪৫ হাজার কারাবন্দিকে ছেড়ে দিচ্ছে তুরস্ক!
পরবর্তি সংবাদএকদিনে সর্বোচ্চ শনাক্ত ২০৯, মৃত্যু ৭ জনের: আইডিসিআর