ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ইসলাম টাইমস ডেস্ক: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট ও এর আশপাশের অঞ্চল। সোমবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি।

এছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতেরও খবর পাওয়া যায়নি।

কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন সিলেট উপশহরের অধিবাসী এম.সি কলেজের শিক্ষার্থী আমিনুল শোভন।

তিনি বলেন, রাত পৌনে ৪ টার দিকে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে। ঘুমের ঘোরে লোকজন আতংকিত হয়ে পড়ে। এ সময় অনেকেই দ্রুত বেরিয়ে আসেন রাস্তায়। একটু ভিন্ন রকম মনে হয়েছে এই ভূমিকম্পকে। সাধারণত ভূমিকম্প হলে ফ্যান, ঝুলন্ত বাতি বা ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। কিন্তু এই ভূমিকম্পে মনে হলো ঘরবাড়ির নিচ থেকে মাটি সড়ে যাচ্ছে।

ভূমিকম্পের পর পরই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আতংকিত না হতে পরামর্শ জানাচ্ছেন সিলেটের বাসিন্দারা।

পূর্ববর্তি সংবাদদুর্যোগে জাতির সেবায় ইয়েমেনি নারীরা: প্রতিদিন কয়েক হাজার মাস্ক বানিয়ে করছেন বিতরণ
পরবর্তি সংবাদকরোনা মহামারীর নতুন শিকারে পরিণত হচ্ছে রাশিয়া