ভারতে ৩ মে পর্যন্ত বাড়ানো হল লকডাউন

ইসলাম টাইমস ডেস্ক : ভারতে ২১ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার, ১৪ এপ্রিল রাতে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, লকডাউনের সময়সীমা বেড়ে ৩ মে পর্যন্ত করা হলো। এর আগে অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন আরও দুই সপ্তাহ বাড়াবার কথা বলেছিলেন।

বেশ কিছু রাজ্যে তা চালুও করে দেওয়া হয়েছে। কিন্তু মোদী তা আরও বাড়িয়ে ৩ মে পর্যন্ত করলেন। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ২০ এপ্রিলের পর দেশের পরিস্থিতি আবার খতিয়ে দেখা হবে।

যে সব রাজ্য করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্য পাবে, সেখানে গরিবদের কথা ভেবে কড়াকড়ি কিছুটা শিথিল করা হবে। অর্থাৎ, শিল্প, বানিজ্য, পরিকাঠামো তৈরির কাজ শুরু করে দেওয়া হবে। মোদী বলেছেন, ”২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার অবস্থা প্রতিদিন খতিয়ে দেখা হবে। তারপর কড়াকড়ি শিথিল করা নিয়ে সিদ্ধান্ত হবে।”

পূর্ববর্তি সংবাদকরোনাকে ছাপিয়ে আলোচনায় এখন ত্রাণের চাল চুরি
পরবর্তি সংবাদউন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে আল্লামা আহমদ শফীকে