‘জনগণ ত্রাণের জন্য হাহাকার করছে আর সরকারি দলের লোকেরা আত্মাসাতে ব্যস্ত’

ইসলাম টাইমস ডেস্ক: দেশজুড়ে ত্রাণের জন্য হাহাকার চলছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে সরকারী যে ত্রাণ, এই ত্রাণ আত্মাসাত হয়ে যাচ্ছে। কাদের দ্বারা? এই সরকারি দলের লোকদের দ্বারা।

 

সরকারের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, যখন সব মহল থেকে বলা হচ্ছে যে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই মহামারী মোকাবিলা করতে হবে তখন আমরা দেখতে পারছি যে, সরকার একগুয়েমী করছে। ক্ষমতাসীনরা একতরফাভাবে কাজ করতে গিয়ে শুধু নিজের দলের লোকজনদের পেট ভরানোর কাজটা গত ১০ বছর ধরে যেভাবে করছে এখন সেটাই হচ্ছে। যখন মানুষ রাস্তায় মরে পড়ে থাকছে, মানুষ একটু খাবারের জন্য হাহাকার করছে, রেল স্টেশনে, পথে-ঘাটে একটা ত্রাণের আশায় মানুষ দিনের দিন সেখানে গ্রীষ্মের প্রখর রোদ্রের মধ্যে অপেক্ষা করছে অথচ তারা ত্রাণ পাচ্ছে না। ত্রাণ লুটপাট হয়ে যাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা এখনও বলছি যে, জনগনের এই দুর্দশা লাঘব করার জন্য একসঙ্গে এগিয়ে এসে কাজ করতে হবে।

পূর্ববর্তি সংবাদধানকাটা: দুশ্চিন্তায় কাটছে কৃষকের দিনরাত
পরবর্তি সংবাদএ সুযোগ যেন হাতছাড়া না হয়!