করোনায় অর্ধশত ছাড়াল মৃতের সংখ্যা, নতুন আক্রান্ত ২১৯: স্বাস্থমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।  নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২১৯ জন।এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৫০ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৩১ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৯ জন ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৪ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং দেশে এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

পূর্ববর্তি সংবাদডাক্তারদের মুক্তিযোদ্ধাদের মতো সম্মান দেখানো হোক: দুলু
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ার পা হারানো সেই মোবারকের মৃত্যু