ইসলাম টাইমস ডেস্ক : করোনা মহামারিতে পৃথিবী জুড়ে লক্ষাধিক লোকের মৃত্যুর মাঝে সারা পৃথিবী যখন স্তব্ধ তখন বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ‘এসো হে বৈশাখ’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল পহেলা বৈশাখ।
অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪২৭-এর আগমন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ শুভেচ্ছা বক্তব্য দেন। দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ শীর্ষক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের মাধ্যমে। অনুষ্ঠানে আগের বছরগুলোর বিভিন্ন ফুটেজ প্রচার করা হয়।
প্রসঙ্গত, করোনা আতঙ্কে পৃথিবীর অনেক দেশের মত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলছে লক ডাউন। তাই এবারের পয়লা বৈশাখে অন্যান্য সময়ের মত অনাকাঙ্খিত কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি। তবে চিন্তাশীল মহল মনে করেন, এহেন পরিস্থিতিতে এ ধরণের অনুষ্ঠান, হোক না ডিজিটাল পদ্ধতিতে, সৃষ্টিকর্তার ক্রোধকে আরও বাড়িয়ে তুলতে পারে।
















