ইসলাম টাইমস ডেস্ক : সারা বিশ্বে এখন করোনা সংকটের বাইরে তেমন কোনো খবরই নেই৷ ফলে রোগ, রোগী, মৃত্যু, লকডাউন ইত্যাদিতে সদমাধ্যম সয়লাব৷ কিন্ত সবাই আর এসব দেখতে, শুনতে বা পড়তে চায় না৷ ‘ভালো খবর’-এর চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে৷
গুড নিউজ নেটওযার্কের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক গেরি ওয়াইস-কর্বলে জানান, অনেকে তাদের কাছে নিজের চারপাশে ঘটে যাওয়া ইতিবাচক এবং উদ্দীপনা জাগানোর মতো ঘটনার লিঙ্ক পাঠাচ্ছেন৷
















