তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু-টিআরটি নিষিদ্ধ হল সৌদি আরবে!

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি সরকার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং টিআরটি-কে  সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করেছে।খবর পার্সটুডের।

পার্সটুডের খবরে বলা হয়েছে, সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর গত দুই বছর ধরে আঙ্কারা ও রিয়াদের মধ্যে যে উত্তেজনা চলে আসছে তার ধারাবাহিকতায় সৌদি কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিল।

এর আগে সৌদি আরবের সরকারপন্থী কিছু লোকজন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তুরস্কের এসব গণমাধ্যম বন্ধের ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিল। তাদের দাবি- তুরস্কের এসব গণমাধ্যম সৌদি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন এবং অপপ্রচারণা চালাচ্ছে।


সৌদি আরব তুর্কি গণমাধ্যম বন্ধের ব্যাপারে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয় নি তবে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের একটি ইমেইল ফাঁস হয়ে গেছে যাতে বলা হয়েছে তুরস্কের দুটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। গণমাধ্যম দুটির বিরুদ্ধে সৌদি তথ্য মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

সৌদি সরকারের এই উদ্যোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা বলছেন, সৌদি সরকার মূলত মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে। সৌদি আরবের পদক্ষেপের পর ধারণা করা হচ্ছে- রিয়াদ এবং আঙ্কারার মধ্যকার উত্তেজনা আরও বেড়ে যাবে।-

পূর্ববর্তি সংবাদমাওলানা মুজিবর রহমানের ইন্তিকালে দলের আমীর ও মহাসচিবের শোক প্রকাশ
পরবর্তি সংবাদআল্লামা আহমদ শফীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন পীর সাহেব চরমোনাই