ইসলাম টাইমস ডেস্ক: চ্যানেল টোয়েন্টিফোরের আদালত প্রতিবেদক তুহিন হাওলাদারকে পিটিয়ে আহত করেছে ওয়ারি থানার এসআই মাহবুবুর রহমানসহ কয়েক পুলিশ ও আনসার সদস্য।
দুপুরে টিকাটুলির কেএম দাস রোডে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তুহিন হাওলাদারকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনা ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনারকে অবহিত করা হয়। পরে ওই বিভাগের এডিসি নাজমুন্নাহার জানান, ঘটনার বিষয়ে খোঁজ খবর নেয়া হয়েছে।
প্রত্যাহার করা হয়েছে অভিযুক্ত এসআই মাহবুবুর রহমানকে।
















