প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রহীম বোখারীর ইন্তেকাল ,জানাজা রাত ৯.৩০ মিনিটে

ইসলাম টাইমস ডেস্ক: আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারীস বাংলাদেশে-এর পরিদর্শক ও কক্সবাজারের চকরিয়া ইমাম বোখারী মাদরাসার প্রতিষ্ঠাতা  মাওলানা আবদুর রহিম বুখারি ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

জানা গেছে, এজমা, ডায়াবেটিক ও কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ডাক্তারের নিবিড় পরিচর্চায় ছিলেন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স হয়েছিলো ৭১।

আজ রাত ৯.৩০ মিনিটে বানিয়ারছাড়া চকরিয়া ইমাম বুখারী মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে সন্তানসহ অসংখ্য শাগরিদ ও শুভাকাঙ্কী রেখে যান।

মাওলানা আবদুর রহিম বুখারি লোহাগড়া উপজেলার রাজঘাটা হোসাইনিয়া মাদরাসায় প্রাথমিক পড়াশোনা শেষে জামিয়া পটিয়ায় উচ্চ শিক্ষা লাভ করেন। পরে ঢাকা লালবাগ ও দারুল উলুম দেওবন্দ থেকে ডাবল দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

উল্লেখ্য,তিনি জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতী আব্দুল হালীম বোখারীর ছোটভাই।

পূর্ববর্তি সংবাদসরকার চায় না বিএনপি জনগণের পাাশে দাঁড়ায়: রিজভী
পরবর্তি সংবাদতিন উপজেলার পর এবার পুরো মাদারীপুর জেলা লকডাউন