ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনাভাইরাসে ভারতে ৪১৪ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সরকারি নথি অনুসারে, ৩৭ জন মারা গেছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে ১২ হাজার ৩৮০ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার ভাইরাস বিস্তারের ১৭০টি হটস্পট জেলার কথা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। যার মধ্যে অধিকাংশ বড় শহরগুলোই রয়েছে।
এদিকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষের।
বৃহস্পতিবার জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।
















