চলতি এপ্রিল মাসের প্রথম তারিখে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আলজেরিয়ার প্রখ্যাত ইসলাম প্রচারক মুস্তফা যায়েদ। মৃত্যুর পূর্বে বিশ্বমুসলিমের উদ্দেশে তিনি অন্তীম কিছু উপদেশ প্রদান করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আলী আরবি থেকে তা অনুবাদ করেন।
* হে ভাইয়েরা!
তোমরা তোমাদের সন্তানদের শিখাও যে:
করোনা ভাইরাস আল্লাহর বহু সৃষ্টির একটি। এটি অল্লাহর মহিমা ও গুণ বর্ণনা বা (তাছবিহ) করতে থাকে। কিন্তু আমরা কেউই তা বুঝিনা।
* তাদেরকে এও শিখাও যে:
আল্লাহর এ সৈনিকটি সিরাতুল মুস্তাক্বীম তথা ইসলামের সরল পথ থেকে আমাদেরকে বিচ্ছুত করতে আসেনি বরং আমদেরকে বিশুদ্ধ সে পথেই ফিরিয়ে নিতে এসেছে ।
* তাদেরকে আরো বলো যে:
আল্লাহর এ সৈনিকটি আমাদের মুমিন অন্তরে ভয়-ভীতি সৃষ্টির জন্য আসেনি বরং তাতে প্রবোধ দেয়ার জন্য এসেছে। আমদের নবীদের কন্টকাকীর্ণ পথের অপর প্রান্তে থাকা সুখের সুসংবাদ জানাতে এসেছে। যে পথে চললে আল্লাহ বলেন- “ভয় পেয়না আমি তো আছি, যে পথে চললে বান্দাহ বলে উঠে নিশ্চয় আমার প্রভু আমাকে পথ দেখাবেন”।
* তাদেরকে আরও বলো যে:
আল্লাহর এ সৈনিকটি কেবল মাস্ক পরা, হাত কিংবা শরীর ধৌত করা শিখাতে আসেনি বরং আল্লাহ-ভীতির লেবাস পরা এবং যাবতীয় অনাচার থেকে অন্তর পরিষ্কার করা শিখাতে এসেছে।
* তাদেরকে এও শিখাও যে:
আল্লাহর এ সৈনিকটি মৃত্যুকে সাথে নিয়ে আসেনি বরং মৃত অন্তরের জীর্ণতার কড়া নাড়তে এসেছে এবং মৃত্যু আসার আগেই জেগে উঠার কথা স্মরণ করিয়ে দিতে এসেছে।
* তাদেরকে বলো যে:
আল্লাহর এ সৈনিকটি আমদেরকে কাযা রোজা আদায় করা, নামাজের ত্রুটি শোধরানো এবং আলমারীতে পরিত্যাক্ত কুরআনের তেলাওয়াত শুরু করার সুযোগ নিয়ে এসেছে। আল্লাহ মুসিবত রূপে তাকে(করোনাকে) পাঠিয়েছেন যাতে আবার করুণা ভিক্ষার হাত কেবল তার দিকে উত্তোলিত হয়।
* তাদের জানিয়ে দাও যে:
‘আল্লাহর তাঁর পথে সর্বস্বত্যাগকারীদের সাক্ষাৎ পেতে এবং বেখেয়াল অন্তরকে পথ দেখাতে উৎসুক হয়ে আছেন’ -অল্প এ সময়ে আল্লাহর সৈনিকটি এ বার্তাই দিতে এসেছে।
* অবশেষে তোমরা একটা কথা হৃদগত করে নাও; তা হলো ‘সদকা’ বা দান গোনাহের উত্তাপকে প্রশমিত করে ঠিক যেমন পানি নিভিয়ে দেয় আগুনকে । আর দু‘আ তো তাক্বদীরের পথ-পরিক্রমায়ও পরিবর্তন আনতে পারে। সুতরাং তোমরা স্রষ্টার পথরেখা অনুসরন করে নিরাপদে থাক।
লেখকের ফেসবুক পোস্ট থেকে নেওয়া।
















