ইসলাম টাইমস ডেস্ক: সৌদির বিশিষ্ট আলেম শায়খ আবিদি যাহরানি মধ্যপ্রাচ্য থেকে উগ্রহিন্দুত্ববাদী সমর্থক হিন্দুদেরকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। নিজ টুইটার একাউন্টে শায়খ যাহরানি ভারতে করোনা আক্রান্তদের চিকিৎসায় হিন্দু মুসলিম বৈষম্যের প্রতিবাদস্বরূপ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
শায়খ যাহরানি send –hidutva-Back-home হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, আমার সম্মানিত ফলোয়ারদের নিকট আমি আবেদন জানাচ্ছি, আপনারা মধ্যপ্রাচ্যে কাজ করে এমন ইসলাম বিদ্বেষী হিন্দুদের নাম লিখুন যারা ইসলাম ও মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়।
#India terrorist group #RSS must be declared as #Terrorists group just like the world did with #ISIS
The producer is same has no religion or race. @UN https://t.co/XCpWQboMG1— م/ عبيدي الزهراني (@ZahraniAbidi) April 18, 2020
আরেক টুইটে তিনি লেখেন, উপসাগরীয় এলাকায় যখন লক্ষ লক্ষ ভারতীয় করোনা আক্রান্তকে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের ধর্মগোত্র হচ্ছে না ঠিক তখন ভারতে উগ্র হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করছে। চিকিৎসায় হিন্দুমুসলিম বিভেদ করছে।
তার টুইটের জবাবে ফলোয়াররা হিন্দু উগ্রবাদীদের বিভিন্ন স্ক্রীন শট শেয়ার করেন যাতে বলা হয়েছে, কাজ করে কুয়েত এয়ার লাইন্সে, ঘৃণা করে মুসলমানদের।
















